আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : ইরাকের কুর্দি যোদ্ধারা গতকাল বৃহস্পতিবার -১২ই জুন- ঘোষণা করেছে যে, ইরাকি সৈন্যদের শহর ত্যাগের পর উত্তরাঞ্চলীয় শহর কারকুকের সকল অঞ্চলের উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ লাভ করেছে তারা। কুর্দিদের সামরিক মুখপাত্র ‘জাব্বার ইয়াওয়ার’ বলেন : কারকুকের সকল স্থান বর্তমানে কুর্দি যোদ্ধাদের নিয়ন্ত্রণে।
বাগদাদ থেকে রয়টার্স জানিয়েছে, কারকুকে মোট ১২ লাখ লোক বসবাস করে। এ অঞ্চলটি ইরাকের তেল উত্পাদক অঞ্চলসমূহের প্রাণকেন্দ্রে অবস্থিত। গত বুধবার থেকে কথিত ইসলামিক স্টেট অব ইরাক এ্যান্ড লিভ্যান্ট (আইএসআইএল) সন্ত্রাসীরা ইরাকে ব্যাপকভাবে হামলা শুরু করেছে। তারা মোসুল শহর দখল করে নেয়ার পর বাগদাদের দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে।#
১৩ জুন ২০১৪ - ০৯:১০
News ID: 615636
ইরাকি কুর্দিদের সামরিক মুখপাত্র কারকুক শহরের সকল অঞ্চলের উপর নিয়ন্ত্রণ লাভের কথা উল্লেখ করে ঘোষণা করেছেন : বর্তমানে কোন ইরাকি সৈন্য কারকুকে নেই।